• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • অপরাধ

ডিসেম্বর ঘিরে নাশকতার ছক, বাড়ছে গোয়েন্দা ও পুলিশি নজরদারি

দেশ টিভি ডেস্ক
  ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে বড় ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে বিগত জুলাই-আগস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক পক্ষের গোপন তৎপরতা, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলোকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাগুলোতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি পুরো ডিসেম্বর মাস জুড়ে এসব এলাকায় বাড়ানো হয়েছে বাড়তি পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্য।

তথ্য বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ডিসেম্বর মাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন। গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে পুলিশ। সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে দলটির নেতা-কর্মীদের। পাশাপাশি ঢাকায় জমায়েত করার পরিকল্পনাও তাঁদের আছে। তবে পুলিশ সতর্ক রয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশের একটি সূত্র বলছে, মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন ঘিরে সহিংসতা এবং দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন। এসব ঘটনায় গত রোববার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত শুধু ঢাকায় ২৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জ এবং আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুরো ডিসেম্বর এসব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। সারা দেশে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ইতিমধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার, আট মহানগরের পুলিশ কমিশনার ও আট রেঞ্জের ডিআইজিকে এ বিষয়ে বিশেষ বার্তা দিয়েছেন। এতে বলা হয়েছে, যারা সরাসরি নাশকতায় জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশ বলেন, ‘তারা কী করতে চায়, সেই গোয়েন্দা তথ্য পুলিশের কাছে আছে। চাইলেই তো আর করতে পারবে না।’ তিনি আরও বলেন, যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত।

ডিএমপির গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোতে টাকা দিয়েছেন বিদেশে পলাতক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। আর দেশে আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা সমন্বয় করে নাশকতা চালাচ্ছেন।

বেশ কয়েকটি নাশকতার ঘটনার তথ্য বিশ্লেষণ করেছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা বলছেন, কিছু ঘটনা ঘটানো হয়েছে টাকা দিয়ে লোক ভাড়া করে। আবার কিছু ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরাসরি অংশ নিয়েছেন। তাঁদের মতে, নাশকতা চালিয়ে আলোচনায় থাকতে চায় দলটি।

নজর গোপালগঞ্জে: গোপালগঞ্জে ১০ নভেম্বর দিনভর সহিংসতা ও ভাঙচুর হয়। পুলিশ বলছে, সেদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেন। এরপর গত রোববারও সেখানে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও পুলিশ পাঠানো হবে। পুলিশের পাশাপাশি সেখানে ১০ প্লাটুন বিজিবি এবং বিপুলসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন আছেন।

গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলা পুলিশের ঢাকা রেঞ্জের অধীন। এসব জেলায় পুলিশের প্রস্তুতির কথা জানতে চাইলে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সব ধরনের ঝুঁকি বিশ্লেষণ করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পদ্মা সেতু, চার জেলার মহাসড়ক এবং পৌর এলাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর জেলা প্রশাসক (ডিসি) আরিফ-উজ-জামান, পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ এবং জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন বলে গোয়েন্দা তথ্য আছে। বিদেশ থেকে তাঁদের উসকানি দেওয়া হচ্ছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও আছে। সূত্রটি বলছে, বলপ্রয়োগ করতে গেলে প্রাণহানির আশঙ্কা থাকে, আর প্রাণহানি হলে আওয়ামী লীগ ভুক্তভোগী সাজার সুযোগ পাবে। সরকার সে সুযোগ দিতে চায় না। তবে কেউ অরাজকতা তৈরির চেষ্টা করলে কঠোর হতে সরকার পিছপা হবে না।

ঢাকায় জমায়েতের পরিকল্পনা: সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডিসেম্বরে ঢাকায় জমায়েত করতে চান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিশেষ করে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে নেতা-কর্মীরা একটি পরিস্থিতি তৈরি করে হঠাৎ করে রাজধানীর কোনো একটি অংশে ঢুকতে পারে। সূত্রগুলোর ভাষ্য, জমায়েত ঠেকাতে সরকার বলপ্রয়োগ করলে প্রাণহানি ঘটতে পারে। তখন সেই লাশ নিয়ে মিছিল করার পরিকল্পনাও করছেন দলটির নেতা-কর্মীরা।

আরও পড়ুন

হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধনের তারিখ ঘোষণা

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, সেই এসপি গ্রেপ্তার

ঢাকায় যাতে জমায়েত না হতে পারে, সে জন্য রাজধানীর প্রবেশমুখগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার আশপাশের জেলাগুলোর পুলিশ সুপারদেরও বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে।

নাশকতা মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি বলেন, ঢাকায় বড় জমায়েত করার পরিকল্পনা না থাকলেও সেটা সম্ভব নয়। এটা গোপালগঞ্জ নয়।

কে

  • পুলিশ
  • আওয়ামী লীগ
এ সম্পর্কিত আরও খবর
দুই বছর পর টুঙ্গিপাড়ায় খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামী লীগ কার্যালয়
দুই বছর পর টুঙ্গিপাড়ায় খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামী লীগ কার্যালয়
জবিতে আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগে ৫ কর্মকর্তা আটক
জবিতে আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগে ৫ কর্মকর্তা আটক
‘গোপালগঞ্জ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কোনো অস্তিত্ব নাই’
‘গোপালগঞ্জ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কোনো অস্তিত্ব নাই’
আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু
আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X